সফটওয়্যার টেকনোলজি পার্কের পরিকল্পনা করছে সরকার

দেশে তৃতীয় সফটওয়্যার টেকনোলজি পার্ক তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শুক্রবার ‘ইউনিবেটর’ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে নতুন এ পার্ক তৈরির পরিকল্পনার কথা জানান তিনি।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ঢাকা কেন্দ্র ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে তিন দিনের মেন্টর ডেভলপমেন্ট ক্যাম্প এই ‘ইউনিবেটর’।

দেশে ইতোমধ্যে ঢাকার কাওরান বাজারে জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক হয়েছে।

তৃতীয় এই সফটওয়্যার টেকনোলজি পার্কটি হবে জনতা টাওয়ারের পাশেই।

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন একটি প্রকল্প নেয়া হচ্ছে ‘প্রাইভেট ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট প্রজেক্ট’ যেটা প্রাইম নামে অল্প দিনের মধ্যে প্রধানমন্ত্রীর সাথে উপস্থাপন করতে পারব।’

‘প্রকল্পটিতে যে জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্ক আছে, তার পাশে নতুন একটি সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপন করা হবে’ বলছিলেন প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লবে অনেক কিছুই নতুন হচ্ছে, আবার বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেজন্য নতুন যুগের সমান তালে এগিয়ে চলতে হবে। পরিবর্তনের সাথে খাপ খাইয়ে এগুতে না পারলে টিকে থাকা কঠিন হবে। মানে পুরো বিশ্ব যে প্যারাডাইমে শিফট হতে যাচ্ছে, তার সাথে সমান তালে নেতৃত্ব দিতে বিভিন্ন উদ্যোগ বাস্তাবায়ন করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *