কিশোরগঞ্জের তাড়াইলে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট উদ্বোধন

কিশোরগঞ্জের তাড়াইলে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কিশোরগঞ্জ শাখার এভিপি ও ব্যবস্থাপক মো:অহিদুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের এম.ডি এন্ড সিইও কাজী ওসমান আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু,তাড়াইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকি ,তাড়াইল বাজার বণিক সমিতির সভাপতি মো: রোকন উদ্দিন মহাজন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাও. মো: মহসীন, অবসর প্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাজী মো: সেলিম খন্দকার, সোশ্যাল ইসলামী ব্যাংক তাড়াইল বাজার এজেন্ট মো: রাকিব খন্দকার, পাচকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম রাসেল, তাড়াইল উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক জাকির হাসান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *