কুয়েতে ‘বঙ্গবন্ধুর জীবন’ শিরোনামে সভা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কুয়েতে ‘বঙ্গবন্ধুর জীবন’ শিরোনামে ভার্চুয়াল আলোচনা সভা করেছে বাংলাদেশ দূতাবাস।
স্থানীয় সময় বুধবার দুপুরে অনুষ্ঠিত এ সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান প্রধান অতিথি ছিলেন।
মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হকের উপস্থাপনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী এবং কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আশিকুজ্জামান।
সভায় ভুটান, ভারত, নেপাল, শ্রীলংকা, ইয়েমেন ও কাজিকিস্তানের রাষ্ট্রদূত এবং স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও অংশ নেন।

