বাইডেন প্রশাসনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবিল রহমান

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেলেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান কাজী সাবিল রহমান।

হোয়াইট হাউসে ইনফরমেশন অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স কার্যালয়ের সিনিয়র কাউন্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন ৩৮ বছর বয়সী সাবিল।

নিউইয়র্ক সিটিতে বেড়ে ওঠা সাবিল ব্রুকলীন ল’ স্কুলের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ডেমোস নামক একটি থিঙ্ক ট্যাংকের প্রেসিডেন্ট ছিলেন।

নিউইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন কাজী সাবিল। বর্ণ ও জাতিগত সাম্য, অর্থনৈতিক অন্তর্ভুক্তি, নীতিগত গবেষণার আলোকে গণতান্ত্রিক চেতনায় সর্বসাধারণকে উজ্জীবিত করার অভিপ্রায়ে কর্মরত এ থিংকট্যাংকের মাধ্যমেই সাবিলের প্রতি বাইডেনের দৃষ্টি প্রসারিত হয়েছে।

বিশ্বখ্যাত হার্ভার্ড ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন সাবিল। তার পৈতৃক বাড়ি ফেনীতে। তার বাবা জাতিসংঘ থেকে অবসর নেয়া অর্থনীতিবিদ কাজী আফজালুর রহমান। সাবিলের মায়ের বাড়ি সিলেটে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *