আসছে বিশেষ ধরনের ‘ভ্যাকসিন পাসপোর্ট’

উপসাগরীয় দেশ করোনা মহামারীর মধ্যে বৈশ্বিক চলাচল নিরাপদ করতে ডিজিটাল করোনা ভ্যাকসিন পাসপোর্ট তৈরির উদ্যোগ নিয়েছে সুইডেন এবং ব্রিটেন। আবেদনের মাধ্যমে এই পাসপোর্ট সেবা পাবেন ভ্যাকসিন গ্রহণকারীরা।

সংবাদ মাধ্যম দি গার্ডিয়ানের বরাতে জানা যায়, এমন পাসপোর্ট তৈরির কাজ করছে বায়োমেট্রিক কোম্পানি আইপ্রুভ এবং সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এমভাইন। ব্রিটিশ সরকারের অর্থায়নে সে দেশের জাতীয় স্বাস্থ্য সংস্থা এনএইচএস-এর জন্য এ ভ্যাকসিন পাসপোর্ট তৈরি করছেন তারা।

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে এ সুবিধা নেয়ার জন্য করোনা টিকা গ্রহণকারীরা তাদের টিকা নেয়ার সনদ দেখিয়ে ভ্যাকসিন পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

ম্যানচেস্টারের পার্কলাইফ মিউজিক ফেস্টিভ্যালের উপদেষ্টা এবং সহ-প্রতিষ্ঠাতা স্যাচা লর্ড বলেন, এমন পরিচয়পত্র খুব দরকার। এতে সকলের সঙ্গে আমরা যেকোনো উৎসব উপভোগ করতে পারবো।

ডেনমার্ক এবং সুইডেন ইতিমধ্যে টিকা দেওয়ার জন্য কিছু ফর্ম ও ডিজিটাল পত্রের পরিকল্পনা নিয়ে কাজ করছে। বিস্তৃত সার্টিফিকেশন স্কিম নিয়ে আলোচনা চালাচ্ছে ইইউ।

সুইডিশ ডিজিটালাইজেশন মন্ত্রী এন্ডারস ইজেম্যান বলেন, আগামীতে ভ্রমণে ভ্যাকসিন পাসপোর্ট প্রযোজ্য হওয়ার সম্ভাবনা রয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আসছে গ্রীষ্মে ব্যতিক্রমধর্মী এই পাসপোর্টের প্রচলন শুরু হবে।

এদিকে, ফেব্রুয়ারির শেষ দিকে প্রথমবারের মতো ‘করোনা ভাইরাস ভ্যাকসিন পাসপোর্ট’ উদ্বোধন করার ঘোষণা দিয়েছে ডেনমার্ক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *