মোবাইল ব্যাংকিং-এ ৪০ হাজার টাকা পর্যন্ত সেন্ড মানি ফ্রি এবং মাসিক লিমিট ২ লক্ষ টাকা।
করোনার প্রাদুর্ভাব বাড়ায় মানুষের লেনদেনকে আরো সহজ করার জন্য মোবাইল ব্যাংকিংয়ে একটা নতুন প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এই প্রজ্ঞাপনে বাংলাদেশ মোবাইল ব্যাংক সার্ভিসগুলো পারসন টু পারসন বা সেন্ড মানি তে প্রতি মাসে 80 হাজার টাকার নিচে লেনদেন হলে কোন প্রকার চার্জ নিতে পারবেনা, তবে প্রতিমাসে সেন্ডমানির পরিমান ৪০ হাজারের উপরে হলে, চার্জ নিবে কি নিবে না তা নির্ভর করবে ওই মোবাইল ব্যাংকিং এর উপর । এছাড়াও প্রতিমাসে লেনদেনের পরিমাণ ২ লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে যা আগে ছিল ৭৫ হাজার টাকা পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপণে বলা হয়েছে, ব্যক্তি হতে ব্যক্তি (পি-টু-পি) প্রতি মাসে ২ লাখ টাকা লেনদেন করা যাবে, আগে যা ছিল ৭৫ হাজার টাকা। এর মধ্যে পি-টু-পিতে প্রতি মাসে ৪০ হাজার টাকা পর্যন্ত লেনদেনে কোনো মাশুল আদায় করা যাবে না। তবে প্রতিবার লেনদেনে সর্বোচ্চ সীমা হবে ১০ হাজার টাকা।

