চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ছে: ওবায়দুল কাদের
বিশেষজ্ঞদের পরামর্শে সরকার সারাদেশে আরও এক সপ্তাহ সর্বাত্মক লকডাউন বাড়ানোর সক্রিয় চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (১৯ এপ্রিল) তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি আরও বলেন জীবন ও জীবীকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলেরও চিন্তা ভাবনা করছে।
চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। গতকাল রোববার রাতে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৩১তম সভায় লকডাউন বাড়ানোর প্রস্তাব গৃহীত হয়। ধীরে ধীরে লকডাউন শেষ করার পূর্ব পরিকল্পনা তৈরি রাখার পরামর্শ দিয়েছে কমিটি। কমিটি বলছে, বৈজ্ঞানিকভাবে দুই সপ্তাহের কম লকডাউনে কার্যকর ফলাফল আশা করা যায় না। দেশের অর্থনীতি সচল রাখার স্বার্থে শিল্প-কলকারখানা খোলা রাখার বিষয়টি কমিটি উপলব্ধি করে। তবে, বেসরকারি দপ্তর, ব্যাংক খোলা রাখা, ক্রমবর্ধমানভাবে ব্যক্তিগত গাড়ি চলাচল, ইফতার বাজারে অনাকাঙ্খিত ও অপ্রয়োজনীয় অতিরিক্ত ভিড় লকডাউনের সাফল্যকে অনিশ্চিত করে।
লকডাউনের সময় স্বাস্থ্যসেবা, ফায়ার সার্ভিস ও অন্যান্য জরুরী সেবা ছাড়া সবকিছু বন্ধ রাখার পরামর্শ দিয়েছে কমিটি। খোলা রাখা যাবে এমন জরুরি সেবার তালিকা প্রকাশ করারও অনুরোধ জানানো হয়েছে কমিটির পক্ষ থেকে। অন্যথায় বিরূপ পরিস্থিতির আশংকা রয়েছে।
চলতি মাসের শুরুতে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় কঠোর অবস্থানে যায় সরকার। সংক্রমণ ঠেকাতে গত ৫ এপ্রিল থেকে প্রথম দফায় সাত দিনের ঢিলেঢালা ‘লকডাউন’ দেয় । তবে তার ধারাবাহিকতা চলে ১৩ এপ্রিল পর্যন্ত। এরপর ১৪ই এপ্রিল থেকে দ্বিতীয় দফায় কঠোর লকডাউন দেয় সরকার। যা আগামী ২১শে এপ্রিল শেষ হওয়ার কথা ছিল। তা আরও এক সপ্তাহের জন্য বাড়ছে।


Webb 1989 Modulation of chemically initiated and promoted skin tumorigenesis in CD 1 mice by dietary glucarate 5 dangerous in such cases 121