করোনাভাইরাস টিকা নিতে অনলাইন রেজিস্ট্রেশন করার উপায়

ভারত থেকে উপহারস্বরুপ পাঠানো, সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ কোভিড ১৯ এর ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। এই ২০ লাখ কোভিড ১৯ এর টিকার পাশাপাশি সরকারের কেনা সেরাম ইনস্টিটিউট থেকে তিন কোটি ডোজ টিকার প্রথম সাপ্লাই ৫০ লাখ ডোজ টিকা ২৫ জানুয়ারি সোমবার দেশে এসেছে।

কোভিড-১৯ এর টিকা পাবেন যারা

সারা দেশে এই গণ টিকাদান কার্যক্রম শুরু হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে, জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। ২৭ জানুয়ারি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে সর্বপ্রথম কোভিড ১৯ এর টিকা দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লিখিত প্রক্রিয়াটি উদ্বোধন করেন।

একই দিনে আরো ২৪জনকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়। ঢাকার ৫টি হাসপাতালে এর পরেরদিন আরো ৫০০জনকে টিকা দেওয়ার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে ইতিমধ্যেই। তবে এখনো এই টিকার ক্লিনিক্যাল ট্রায়াল না হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী প্রথম দফায় যাদেরকে টিকা দেওয়া হবে, তাদেরকে এক সপ্তাহ অর্থাৎ ৭দিন পর্যবেক্ষণে রাখা হবে। পরবর্তীতে ফেব্রুয়ারীর ৮তারিখ হতে দেশব্যাপী কোভিড ১৯ এর টিকাদান কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের।

টিকা পেতে আগ্রহীদের অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। তবে ইতিমধ্যেই স্বাস্থ্য অধিদপ্তর সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের নামের তালিকা চেয়ে নোটিশ পাঠিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান যে, গত ১৩ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর থেকে জেলা প্রশাসকদের চিঠি পাঠানো হয়েছে। মোবাইল অ্যাপ চালু হওয়ার পর তালিকা অনুযায়ী নিবন্ধন করা হবে।

করোনাভাইরাস বা কোভিড-১৯ এর টিকা পেতে হলে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে www.surokkha.gov.bd ওয়েবসাইটটি ব্যবহার করে। কিছুদিনের মধ্যেই রেজিস্ট্রেশন করা যাবে অ্যাপ এর মাধ্যমে। শীঘ্রই অ্যান্ড্রয়েড ও আইওএস এর জন্য আসবে অ্যাপটি।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *