গাজীপুরে জাল নোটসহ গ্রেপ্তার ১

গাজীপুরে জাল নোট বিক্রির সময় সোহেল মিয়া (৩৫) নামে একজনকে আটক করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে এক হাজার টাকার ৫০টি জাল নোট জব্দ করা হয়।

শনিবার দুপুরে নগরের কোনাবাড়ি পূর্বপাড়া চেয়ারম্যান বাড়ি রোড থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল বগুড়া সদর উপজেলার বড়শলোপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে।

র‌্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কর্নেল আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরের কোনাবাড়ি পূর্বপাড়া চেয়ারম্যান বাড়ি রোড এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় ১ হাজার টাকার ৫০টি জাল নোটসহ সোহেলকে হাতেনাতে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে সোহেল জানিয়েছে, জাল নোট বিক্রির জন্য তিনি ওই এলাকায় গিয়েছিলেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *