বন্ধু চত্বর সামাজিক সংগঠনের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ

প্রতিবেদকঃ মো: শ্রাবণ খন্দকার

তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নে বন্ধু চত্বর সামাজিক সংগঠনের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে অর্ধশতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে আজ (১৩মে) বৃহস্পতিবার ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয় ।

জানাগেছে, এই সংগঠনটি ২০২০ সালের ৩১ শে ডিসেম্বর তাদের সামাজিক সেবামূলক কার্যক্রম শুরু করে। কার্যক্রম শুরুর পর থেকে তাড়াইল উপজেলার বিভিন্ন হতদরিদ্র মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই সংগঠন।

এক ঝাঁক তরুণ সদস্য নিয়ে উক্ত সংগঠনটি এগিয়ে যাচ্ছে। সংগঠনটি ইতোমধ্যে বিভিন্ন কাজের জন্য এলাকায় প্রশংসিত হয়েছে। সংগঠনের কয়েকজনের সাথে কথা বলে জানা যায় যে, তারা এই মানবিক কার্যক্রম আরো সমৃদ্ধ করতে চায়, তারা আরও বলেন আমাদের সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং সেবামূলক সামাজিক সংগঠন। আমাদের উদ্দেশ্য দরিদ্র অসহায় মানুষের সেবা করা এবং বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টি করা, আমাদের সহকর্মীদের সহযোগিতায় আমাদের এসব কার্যক্রম অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ।

শেয়ার করুন

2 thoughts on “বন্ধু চত্বর সামাজিক সংগঠনের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *