প্রোগ্রামিং ল্যাংঙ্গুয়েজ কোনটি শিখব?

যারা প্রথম প্রোগ্রামিং শিখতে যাচ্ছে তাদের সবার মনেই প্রথমে এই প্রশ্নটা আসে। আর এই প্রশ্নটা আসাটাও স্বাভাবিক।

কিন্তু, তারা সমস্যায় পরে যখন তারা কারও কাছ থেকে সাজেশন নিতে যায়। দেখা যায় যে একেক জন একেক উত্তর দিচ্ছে। একজন বলবে যে এই ল্যাংঙ্গুয়েজটা ভাল, তো আরেক জন বলবে যে, ওই ল্যাংঙ্গুয়েজ ভাল।

হয়তবা, একজন বলবে JavaScript শিখ, তাহলে ওয়েবসাইট বানাতে পারবা। আরেক জন বলবে যে, python শিখ। python দিয়ে সবকিছু করা যায়। অন্য একজন বলবে c শিখ, প্রোগ্রামিংকে ভাল করে বোঝতে পারবা আর আমাদের দেশে এইটা চলে ভাল। আবার কেউ কেউ বলবে java শিখ, তাহলে অ্যাপ বানাতে পারবা। এমনভাবে একেকজন একেক কথা বলবে।

আর এই কারণে বিগিনাররা দ্বিধায় পরে যায় যে, আসলে শিখবে তো কোন ল্যাঙ্গুয়েজটা শিখবে! তারা তখন তাদের অনেকটা মূল্যবান সময় এই অপ্রয়োজনীয় প্রশ্নটার কারণে নষ্ট করে দেয়। আর এইদিকে তাকে কেউ আসল কথাটাই বলে না।

আর এর কারণটা হচ্ছে যে, যার কাছে যেইটা ভাল লাগে সে অন্য আরেকজনকে সেই জিনিসটা শিখতে বলে। কিন্তু, তারা এইটা বোঝতে চায় না যে, একেক জনের পছন্দ একেক রকম।

তাহলে বিগিনাররা বোঝবে কিভাবে তাদের কোন ল্যাঙ্গুয়েজটা শিখা দরকার?

একজনের প্রথমে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখা দরকার সেইটা সে নিজেই জানে। কিন্তু, উপলব্ধি করতে পারে না। আপনার কোন ল্যাঙ্গুয়েজটা শিখা দরকার সেইটা নির্ভর করে একটা প্রশ্নের উপর যে, আপনে কেন প্রোগ্রামিং শিখতে চাচ্ছেন? এই প্রশ্নের উত্তর পেলেই আপনে বোঝতে পারবেন যে আপনার কোন ল্যাঙ্গুয়েজটা শিখা উচিত।

যেমন ধরেন যে, আপনে যদি এমনেই শুধু প্রোগ্রামিংকে জানতে চাচ্ছেন তাহলে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করলেই চলবে। আপনে যেই ল্যাঙ্গুয়েজই শিখেননা কেন, এইটা একসময় আপনার কাজে লাগবেই। আর আপনে যদি ওয়েবসাইট বানাতে চান তাহলে, PHP, JavaScript, Python ইত্যাদি ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন। আর আপনে যদি অ্যাপ বানাতে চান তাহলে Java, Kotlin, Swift ইত্যাদি ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করতে পারেন। অন্যদিকে আপনে যদি গেইম বানাতে চান তাহলে C++/C# শিখা শুরু করতে পারেন। আর, সফটওয়্যার বানাতে চাইলে C, C++, Java, Scale ইত্যাদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন। তেমনিভাবে অনেক ল্যাঙ্গুয়েজ আছে যেইগুলো একেক কাজের জন্য পারদর্শী। তাই আপনাকে আগে বোঝতে হবে আপনে কেন প্রোগ্রামিং শিখতে চান।

পৃথিবীতে এই পর্যন্ত ৭০০+ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। যা হয়তোবা আপনার কল্পনার বাহিরে।

কিন্তু, সবশেষে আসল কথা হচ্ছে যে, শিখা শুরু করতে হবে। আপনে চাইলে যেই কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করতে পারেন, যেই কোন একটা। আগে বেসিকটা শিখেন। একটা ল্যাঙ্গুয়েজের বেসিকটা যখন আপনার শিখা হয়ে যাবে, তখন অন্য যেকোনো ল্যাঙ্গুয়েজ শিখতে আপনার কষ্ট কম হবে। আপনে বোঝতে পারবেন অনেক সহজে।

অর্থাৎ, মূল কথা হচ্ছে যে, আপনাকে শিখা শুরু করতে হবে। অন্য কিছু নিয়ে চিন্তা না করে যেই কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখা শুরু করে দেন। তাহলেই চলবে।

তাই এখনই শিখা শুরু করেন। আর একটা মুহূর্ত নষ্ট করা যাবে না।

শেয়ার করুন

2 thoughts on “প্রোগ্রামিং ল্যাংঙ্গুয়েজ কোনটি শিখব?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *